নিউজটি শেয়ার করুন

জিইসিতে আইল্যান্ডে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কা: চালক আহত

নগরীর জিইসি এলাকায় ফ্লাইওভারের র‌্যাম্পে উঠার মুখে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পড়েছে সিমেন্ট বোঝাই একটি ট্রাক।সামান্য আহত হয়েছে ট্রাকের চালক।

রবিবার (১ ডিসেম্বর) সকাল প্রায় ৮ টায় জিইসি থেকে মুরাদপুর দুই নম্বর গেট যাওয়ার ফ্লাইওভারের র‌্যাম্পে উঠার মুখে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি ফ্লাইওভারে উঠতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে সেটি আইল্যান্ডে উঠে গিয়ে ফ্লাইওভারের সঙ্গে আটকে যায়। এসময় চালক আহত হয়। তবে তার পরিচয় জানা যায়নি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী  বলেন, দুর্ঘটনাকবলিত সিমেন্টবোঝাই ট্রাকটি থানায় নিয়ে আসা হয়। পরে মালিকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।