নিউজটি শেয়ার করুন

এসএ গেমস: প্রিয়ার হাত ধরে এল তৃতীয় সোনা

মঙ্গলবার নারী একক অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন তিনি। সোনা জয়ের লড়াইয়ে পাকিস্তানের কৌসরা সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়েছেন প্রিয়া।

এর আগে কারাতের পুরুষ একক অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন বাংলাদেশের আল আমিন।

তারও আগে সোমবার তায়কোয়ান্দোয় ছেলেদের ২৯ (প্লাস) বয়সীদের ইভেন্ট পুমসে বাংলাদেশকে প্রথম সোনার পদক এনে দেন দিপু চাকমা।