চট্টগ্রাম বাঁশখালীর জলদী মিয়ার বাজরে শনিবার(আজ ৪ জানুয়ারি ২০২০) সকাল ১০ টায় গোলাম কাদের নামের এক চায়ের দোকানে হামলা করেছে।
এ সময় একটি চনার ডালা ও একটি হালুয়ার ডালা রাস্তায় ফেলে দিয়ে দোকানদার কে গালাগালি করে দোকান বন্ধ করে ফেলার হুমকি দিয়ে চলে যায়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে পুরো বাজারে উত্তেজনা বিরাজ করেছে।

দোকানদার গোলাম কাদের জানায় সকাল ১০ টায় আমার দোকানে রুটি খেতে ইসমাইল নামের এক লোক আশে তখন আমার দোকানের কর্মচারী ইয়াছিন রুটি আর চনার ডাল পরিবেশন করার পরপরই আমার দোকানের কর্মচারীকে থাপ্পর মারতে থাকে। তখন দোকানের কর্মচারী আর ইসমাইলের মধ্যে মারামারি হয়। ইসমাইল আর নাছিম মিলে আমার কর্মচারীকে গলা টিপে ধরে এবং হাত মুছড়ে দেয়।
এই ঘটনাটি মীমাংসা করার জন্য আমি কাস্টমার এর কাছে ক্ষমা চাই। তারা কোন ক্ষমা না করে মনে হয় মেয়রকে কল দিলে মেয়র এসে আমার চনা,আর হালুয়ার ডালা মাটিতে ফেলে দিয়ে হুমকি দিয়ে চলে যায়।
পার্শ্ববর্তী দোকানদাররা জানায় মেয়র চাইলে জিনিসটা উভয় পক্ষকে ডেকে সমাধান করতে পারতো নাইলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করতে পারত।
একজন মেয়র হিসাবে জিনিসটা আসলেই বেমানান।
মিয়ার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মাহমুদুল ইসলামের সাথে কথা বললে তিনি মুটোফোনে জানায় আমি ব্যক্তিগত কাজে শহরে আসছি জিনিসটা দেখে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
এই ব্যাপারে পৌর মেয়র আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরীর সাথে যোগায়োগ করলে তিনি কোন কথা বলতে পারবেন না বলে এডিয়ে যান।








