নিউজটি শেয়ার করুন

ঈদগাহ ওয়াপদা কলোনী থেকে ৭হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

নগরীর ডবলমুরিং থানাধীন ঈদগাহ ডিটি রোডের ওয়াবদা কলোনী এলাকায় অভিযান চালিয়ে ৭হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি লরি(শর্ট ভেহিকল) সহ ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম হলেন,মো: রাসেদুল ইসলাম(২৩)।

রোববার(৫ জানুয়ারী) ভোররাতে তাকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার  এস.এম. মোস্তাইন হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে ৭হাজার ইয়াবাসহ রাসেদুলকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।