Site icon CPLUSBD.COM

নিমতলা বিশ্বরোড এলাকা থেকে প্রায় সাত হাজার ইয়াবাসহ দুইজনকে আটক

র‌্যাবের হাতে আটক মো. বাসেদ মিয়া (২৯) ও মো. সাফায়েত (২৭)।

নগরীর নিমতলা বিশ্বরোড এলাকা থেকে প্রায় সাত হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।

তারা  আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে লবণের ট্রাকে করে ইয়াবা নিয়ে যাচ্ছিল। টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ট্রাক চালক ও হেলপার বগুড়া যাচ্ছিলেন। পথে র‌্যাবের হাতে আটক হন তারা।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে নগরীর বন্দর থানাধীন নিমতলা বিশ্বরোড এলাকা থেকে লবণ বোঝাই ট্রাকসহ তাদের দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ৬ হাজার ৭৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে  জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।

আটক দুইজন হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ এলাকার মো. দিলওয়ারের ছেলে মো. বাসেদ মিয়া (২৯) ও একই এলাকার মো. শাহজাহানের ছেলে মো. সাফায়েত (২৭)। এদের মধ্যে বাসেদ মিয়া ট্রাক চালক ও সাফায়েত হেলপার বলে জানিয়েছে র‌্যাব।