Site icon CPLUSBD.COM

চট্টগ্রামের অভিজাত এলাকা খুলসীতে করোনা প্রতিরোধে অভিযান

চট্টগ্রামের অভিজাত এলাকা খুলসীতে আজ মঙ্গলবার করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), কাট্টলী সার্কেল মোঃ তৌহিদুল ইসলাম।

খুলশী থানা পুলিশের সহযোগে এ বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন প্রতিপালন নিশ্চিতকরণের জন্য অভিযান পরিচালিত হয়। চট্টগ্রাম মহানগরীর অভিজাত এলাকা খুলশীতে বিভিন্ন দেশের নাগরিকদের বসবাস।

আজকের অভিযানে গিয়ে দেখা যায় যে, খুলশী এলাকায় ৩০ জনের অধিক বিদেশী নাগরিক মার্চ মাসে বিভিন্ন দেশ যেমনঃ দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, চীন থেকে এসেছেন। সরেজমিনে এসব নাগরিকের হোম কোয়ারেন্টাইন মনিটরিংকালে দেখা যায় যে, অধিকাংশ প্রবাসীরা হোম কোয়ারেন্টাইন মানছেন না।বিগত ১১ মার্চ ২০২০ তারিখে আকিরো সাইতো নামক জাপানিজ নাগরিক বাংলাদেশে আসেন। ইমিগ্রেশনের তথ্যানুযায়ী জাপানিজ নাগরিকের বাংলাদেশে অবস্থানের ঠিকানা উত্তর খুলশী এলাকার ২ নং রোডের ৬১/সি নং বাসায় এসে দেখা যায় তিনি বাসায় নাই। বাসার কেয়ারটেকার এবং স্থানীয়দের কাছে থেকে জানা যায় যে, তিনি নাকি জাপান থেকে এসেই নিয়মিতভাবে চট্টগ্রাম ইপিজেডে কর্মস্থল (গার্মেন্টস ফ্যাক্টরি, সেকশন-৭) এ যাতায়াত করছেন। উল্লেখ্য ঐ বাড়িতে আরো জাপানিজ নাগরিক বসবাস করছেন। বাসাটিতে তাৎক্ষণিকভাবে লালা পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়েছে। এর পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে ঐ নাগরিকের নাম-পরিচয় সহ রেড স্টিকার লাগিয়ে দেয়া হয়েছে। স্থানীয় খুলশী থানাকে জাপানিজ নাগরিকের বিষয়ে নজরদারি করতে বলা হয়েছে। আজকের অভিযানে এরপর খুলশীর ২ নং রোডের ১২/২ নং বাসায় গিয়ে দেখা যায় সেখানে দক্ষিণ কোরিয়ান রেস্টুরেন্ট পরিচালিত হচ্ছে। দক্ষিণ কোরিয়ান নাগরিক সি জং কিম যিনি বিগত ১৫ মার্চ বাংলাদেশে এসেছেন তার ঠিকানা দেয়া আছে এই রেস্টুরেন্টের। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় তিনিও এ ঠিকানায় হোম কোয়ারেন্টাইনে নেই।

কেয়ারটেকার কাছ থেকে জানা যায়, তিনি মাঝে মধ্যে এ রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করতে আসেন। হোম কোয়ারেন্টাইন মানছেন না। স্থানীয় লোকজন ও প্রতিবেশীদের তথ্যমতে এ রেস্টুরেন্টে প্রচুর জাপানি-কোরিয়ান-চাইনিজদের আনাগোনা। এ রেস্টুরেন্টের কোরিয়ান ম্যানেজার ও মালিককে রেস্টুরেন্ট তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম। স্থানীয় খুলশী থানার ওসিকে রেস্টুরেন্ট বন্ধের বিষয়টি মনিটরিং করতে নির্দেশ দেয়া হয়েছে। চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকায় বিদেশী নাগরিকগণ হোম কোয়ারেন্টাইন মানতে অবহেলা করছেন। যে সকল বিদেশী নাগরিকগণ হোম কোয়ারেন্টাইনে অবহেলা করছেন তাদের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের দূতাবাস গুলোকে অবহিত করা হবে। খুলশী এলাকায় বিদেশি নাগরিকদের যত্রতত্র ঘোরাফেরার ক্ষেত্রে স্থানীয় থানার পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে