নিউজটি শেয়ার করুন

বিআইটিআইডির ল্যাব প্রধানসহ আরো ৯৮জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের করোনাভাইরাস শনাক্তে সর্বাধিক নমুনা পরীক্ষা কেন্দ্র  ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাব প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমেদসহ আরো ৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর ৮৮জন এবং উপজেলার ১২জন। এছাড়া পুণঃপরীক্ষায় আবেো ৩জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, মঙ্গলবার(২৬মে) চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৬৭টি নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৪৪জন চট্টগ্রাম মহানগরীর এবং ২জন নগরীর বাইরের উপজেলাগুলোর।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ ৩৩১টি নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর ৪৫জন মহানগরীর আর ৬জন উপজেলার।

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়(সিভাসু) তে ১০০টি নমুনা পরীক্ষায় ৩জনের এবং  কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৯টি নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে। এরা সবাই নগরীর বাইরের উপজেলার।

এদিকে মঙ্গলবার ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবের প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমেদের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।