নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে করোনাক্রান্তের সংখ্যা দীর্ঘ হচ্ছে: আরো ২১৫জনের শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে ৬০২টি নমুনা পরীক্ষায় আরো ২১৫জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর ক্রমশঃ দীর্ঘ হচ্ছে করোনাক্রান্তের সংখ্যা।

এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর ১৮২জন এবং উপজেলার ৩৩জন।

বুধবারসহ মিলিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ২০০ জনে।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, সোমবার(২৫মে) চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২৫৯টি নমুনা পরীক্ষায় ১৩৮জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১২৯জন চট্টগ্রাম মহানগরীর এবং ৯জন নগরীর বাইরের উপজেলাগুলোর।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ ২০৯টি নমুনা পরীক্ষায় ৩৮জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৭টি মহানগরীর এবং ১টি নগরীর বাইরের।

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় সিভাসু ল্যাবে ১৩৬টি নমুনা পরীক্ষায় ৩৬জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬জন চট্টগ্রাম মহানগরীর এবং ২০জন নগরীর বাইরের উপজেলাগুলোর।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৩৪টি নমুনা পরীক্ষায় লোহাগাড়ার ৩জনের করোনা শনাক্ত হয়েছে।