সিপ্লাস ডেস্ক: সাতকানিয়ার হলুদিয়া এলাকায় মহাসড়কের পাশ থেকে মো. ওসমান গণি (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাজালিয়া ইউনিয়নের সিকদার পাড়ার গুনু মিয়ার ছেলে।
শনিবার (২৪ অক্টোবর) লাশটি উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে- অতিরিক্ত মদ পানে তার মৃত্যু হয়েছে।








